আর্থিক প্রতারণার মামলায় ফের গ্রেপ্তার মালদায় - The News Lion

আর্থিক প্রতারণার মামলায় ফের গ্রেপ্তার মালদায়


দি নিউজ লায়নঃ  আর্থিক প্রতারণার মামলায় ফের গ্রেপ্তার মালদায়। ইংরেজবাজার থানার অমৃতি থেকে পার্থ সারথি সাহা নামে ওই ব‍্যক্তিকে গ্রেফতার করে কলকাতার সাইবারক্রাইম পুলিশ। দুইদিনের ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হয়েছে কলকাতায়। পুলিশ সূত্রে খবর,একটি ওয়েব কোম্পানিতে পার্টনার হিসেবে ঢুকে ৩৮ লক্ষ টাকা অনলাইনের মাধ্যমে প্রতারণা করেছেন।ওই কোম্পানির অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত আরম্ভ করে কলকাতার সাইবার ক্রাইম থানার পুলিশ। 


তদন্তে নেমে মালদার যুবকের সন্ধান পায় তারা। শনিবার মালদা থেকে ইংরেজবাজার থানার পুলিশের সহযোগিতায় ওই যুবককে গ্রেফতার করে সাইবার ক্রাইম থার পুলিশ।দুইদিনের ট্রানজিট রিমান্ড চেয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয় ধৃত যুবক কে। শনিবার সন্ধ্যায় ওই যুবককে দুই দিনের ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে গিয়েছে সাইবার ক্রাইম থানার পুলিশ। সরকারি আইনজীবী মেহেতাব আলম জানান, শনিবার ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে ধৃতকে। 


পুলিশ সূত্রে খবর ধৃত ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চায় পুলিশ। এই গোটা চক্রের সঙ্গে আরও কারা জড়িত এবং ঠিক কিভাবে তারা বিশাল পরিমাণ টাকা প্রতারণা করতো সে গোটা বিষয়টি জানার জন্য এই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চাইছে পুলিশ পুলিশের অনুমান শুধু মালদা নয় এই গোটা চক্রের সঙ্গে বাংলার বিভিন্ন জেলা তো বটেই এমনকি ভিন রাজ্যের যোগ রয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.